সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাত ১০ টার পর কি ডিনার করা ঠিক? যা বলছেন পুষ্টিবিদ | চ্যানেল খুলনা

রাত ১০ টার পর কি ডিনার করা ঠিক? যা বলছেন পুষ্টিবিদ

চিকিৎসকেরা যতোই বলুক না কেন, রাতের খাবার দ্রুত খাওয়া উচিত, কিন্তু অনেকেই তা মানেন না। অফিস থেকে ফিরে, রান্না শেষ করে খাবার খেতে খেতে ১০ টা কিংবা ১১ টা বাজিয়ে ফেলেন। প্রতিদিন এমন নিয়মই চলে। আর এতে নিজের অজান্তেই ক্ষতি হয়ে যায়, যা তারা বুঝতে পারেন না।

ভারতীয় পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী জানান, রাতের খাবার দেরি করে খেলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা শুরু হয়। রাতে দেরি করে খেলে টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ, কোলেস্টেরলের মতো শারীরিক অসুস্থতা বাড়ে। ১০টা বা ১১টার পরে রাতের খাবার খাওয়ার পর ঘুমাতে গেলে হজমের গন্ডগোল বাড়ে, অনিদ্রাজনিত সমস্যাও দেখা দেয়।

রাতের খাবার কখন খাওয়া উচিত?

পুষ্টিবিদ শম্পা মনে করেন, রাতের খাবার খাওয়ার সঠিক সময় হলো সন্ধ্যা ৬টা থেকে ৮টা। কিন্তু, ৬টার মধ্যে নৈশভোজ সেরে ফেলা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাতের খেয়ে ফেলার চেষ্টা করতে হবে।

মূলত ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেতে হবে। কেউ যদি ১১টায় ঘুমাতে যান, তাকে ৮টায় খেতে হবে। এজন্য দুপুরের খাবার খেতে হবে বেলা ১২টার মধ্যে। ওজন কমানোর প্রাথমিক শর্ত কিন্তু বেশি রাত করে খাবার না খাওয়া। তাছাড়া, রাতের খাবার হতে হবে সবচেয়ে হালকা। বেশি ভারী খাবার রাতে এড়িয়ে যাওয়া ভালো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

রোগা শরীরেও হতে পারে ডায়াবেটিস, ঝুঁকি বাড়ায় পেশির ঘাটতি

বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাড়বে

শুধু ক্যালশিয়াম নয়, হাড় শক্ত রাখতে প্রয়োজন আরও যেসব পুষ্টি

ডেঙ্গুতে ৬, হামের উপসর্গে ৫ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ৩,২৫৪

স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদেরও এইচপিভি টিকার সুপারিশ ডব্লিউএইচওর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।