সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ সদস্য, রশিতে বেঁধে থানায় সোপর্দ | চ্যানেল খুলনা

রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ সদস্য, রশিতে বেঁধে থানায় সোপর্দ

বরগুনার পাথরঘাটায় সৌদিপ্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে এক পুলিশ সদস্য স্থানীয়দের কাছে আটক হয়েছেন। পরে পুলিশ সদস্যকে রশিতে বেঁধে থানা-পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নে ছোনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা।

আটক পুলিশ সদস্যের নাম মোহাম্মদ মেহেদী হাসান। তিনি পাথরঘাটা থানায় কনস্টেবল পদে কর্মরত। তাঁর বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হওয়া পুলিশ সদস্য মেহেদী হাসান প্রায় সময় ওই প্রবাসীর বাড়িতে আসতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই প্রবাসীর বাড়িতে এলে স্থানীয়রা দেখে ফেলে।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘রাত ১১টার দিকে আমার ভাইয়ের বাড়িতে একটি মোটরসাইকেল থেকে এক পুরুষকে ওই বাড়ির ভেতরে ঢুকতে দেখি। ঘরে ঢোকার কিছু পর ঘরের আলো বন্ধ করে দেয়। এতে আমার সন্দেহ হওয়ায় গ্রামের কয়েকজনকে নিয়ে সেই বাড়িতে যাই। সেখানে গিয়ে পুলিশ সদস্য মেহেদী এবং আমার ভাইয়ের বউকে ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় পাই। এরপর আমরা থানা-পুলিশকে খবর দিলে তারা এসে নিয়ে যায়।’

অভিযুক্ত পুলিশ সদস্য মেহেদী হাসান বলেন, ‘ওই নারী আমার আন্টি হন। তাঁর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। তাঁর ছেলেকে প্রাইভেট পড়াই। তাই তাঁদের সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক রয়েছে। একটি মোবাইল নম্বর নিতে এসেছিলাম। পরে আমাকে আটক করে মারধর করে বেঁধে রাখা হয়।’

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, প্রবাসীর স্ত্রীসহ পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনা পুরোপুরি জেনে ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

২১ মাসের সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে যুবকের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।