সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাণীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

রাণীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের হরিশপুর গ্রামের মুক্তিযোদ্ধা আফছার আলী সরদার ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিয়ন । মৃতকালে তার বয়স হয়েছিল ৭২ বছর । বৃহস্পতিবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করে নামাজে যানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি ওই গ্রামের মৃত বিনোদ সরদারের ছেলে ।
জানাগেছে,মুক্তিযোদ্ধা আফছার আলী দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য ছিলেন । বুধবার সন্ধ্যায় তার মেয়ের বাড়ী বৈঠাখালিতে শেষ নিস্বাশ ত্যাগ করেন তিনি। মৃতু কালে স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ যোহর নামাজের পর হরিশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেনসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন । পরে নামাজে যানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পনন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।