সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাণীনগরে অগ্নিকান্ডে বাড়ী-ঘর ভস্মিভূত | চ্যানেল খুলনা

রাণীনগরে অগ্নিকান্ডে বাড়ী-ঘর ভস্মিভূত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাটির বাড়ীতে আগুন ধরে তিন লক্ষাধিক টাকার মালা মাল পুরে ভস্মিভূত হয়েছে। এসময় ফায়ারসার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার করজগ্রাম দোগাছি পাড়া গ্রামে।
বাড়ীর মালিক মৃত আব্দুস ছামাদের ছেলে সেলিম মন্ডল জানান,রাতে খাবার খেয়ে পরিবার পরজিন নিয়ে ঘুমিয়ে পরি। রাত অনুমান দেড়টা নাগাদ ঘুম থেকে ওঠে দেখি বাড়ীতে দাউ দাউ করে আগুন জলছে। এসময় স্থানীয় লোকজন ছুটে আসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট দ্রুত ছুটে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে। এর পরেও বাড়ীর টিনের চালা, ঘরের টিভি,ফ্রিজ,আসবাবপত্র ও কাগজপত্র পুরে ভস্মিভূত হয়ে যায় । এতে তিন লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেলিম মন্ডল। ফায়ার সার্ভিস কর্মকর্তা ফজলুর রহমান জানান,বিদ্যুতের সর্টসার্কিট থেকে লাগা আগুনে বাড়ী-ঘর ভস্মিভূত হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।