সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার | চ্যানেল খুলনা

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

মিরপুরের রাড্ডা হাসপাতালসহ সাম্প্রতিক বিভিন্ন হামলা ও লুটপাটের ঘটনায় সরকারদলীয় লোকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বোর্ড সদস্যদের সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক হামলা ও লুটপাটের ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সামনে এনেছে। এসব ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে, বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার বলেন, দখলদারি ও চাঁদাবাজি ব্যবসা-বাণিজ্যের জন্য বড় ধরনের বাধা। ব্যবসায়ীরা নিরাপদ, শান্তিপূর্ণ ও চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা পরিচালনা করতে চান।

তিনি বিভিন্ন সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া এবং সমস্যায় থাকা কারখানাগুলো পুনরায় চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।