সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম

রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত ছাত্রীর নাম ফারজানা তাসনিম সিমরান (২০)।

শনিবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। এ হামলায় অভিযুক্ত এক তরুণীকে আটক করেছে পুলিশ।

এর আগে দুপুরে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিমরান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত ছাত্রী ফারজানা তাসনিম সিমরান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের মেয়ে।

এদিকে অভিযুক্ত ঝর্ণা মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরেরচক এলাকার বাসিন্দা। তার মা জরিনা বেগম ভুক্তভোগীর বাড়ির কাজের বুয়া।

ভুক্তভোগীর মা ফরিদা ইয়াসমিন বলেন, দুপুরে ঝর্ণা আমাদের বাড়িতে আসে। এ সময় আমার মেয়ে সিমরান তার বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ির দরজার তালা খুলে বের হচ্ছিল। হঠাৎ দেখি আমার মেয়ের মাথার চুল ধরে জোরে টান দিয়ে ঝর্ণা একটি বঁটি দিয়ে বুকের বাম পাশে সজোরে আঘাত করে। সিমরানের চিৎকারে ঝর্ণা বাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।

নগরীর বোয়ালিয়া থানার এএসআই শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ঝর্ণাকে আটক করা হয়। সে অসুস্থ হওয়ায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে হামলায় ব্যবহৃত বঁটিসহ একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে সে হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।