সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি | চ্যানেল খুলনা

রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতাল এলাকায় এক পথশিশু (৯) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটি এখন হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

বনানী থানার এসআই রফিকুল ইসলাম সমকালকে বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্যানসার হাসপাতালের পেছনের এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি ফুটপাতে থাকতো। রাতে কেউ তার ওপর নির্যাতন চালায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এসআই রফিকুল জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সেইসঙ্গে ধর্ষণে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।