সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে | চ্যানেল খুলনা

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় খুলনা জেলায় উল্লেখযোগ্য কোন সহিংসতার ঘটনা ঘটেনি। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি মাসের সভা রোববার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, আগামী তরমুজ মৌসুমে খুলনায় উৎপাদিত তরমুজ বাজারজাতে সকল প্রতিবন্ধকতা দূর করা ও খুলনার বাইরে তরমুজের নতুন বাজার খুঁজতে কৃষকদের সহায়তার জন্য ব্যবস্থা নিতে হবে। বিদেশে অদক্ষ জনশক্তি না পাঠিয়ে সরকারি টিটিসি’র মাধ্যমে তরুণ-যুবকদের প্রশিক্ষিত করে বিদেশে পাঠানোর ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, শীতকালে খেজুর গাছ হতে আহরিত রস কাঁচা অবস্থায় পান করলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এ রস আগুনে জ্বাল না দিয়ে পান করা উচিত নয়। খুলনা সদর হাসপাতালের সামনে মূল সড়কে হাসপাতালের প্রবেশ পথের দুই পাশে দুর্ঘটনা প্রতিরোধে দ্রুতগামী যানবাহনের জন্য স্পিড ব্রেকার স্থাপন করা প্রয়োজন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, গত মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ডাকাতি, খুন, দস্যুতা, ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটেনি। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পুলিশের নিয়মিত কার্যক্রম বাস্তবায়নে জেলা পুলিশের প্রায় এক হাজার সাতশত সদস্য নিয়োজিত ছিলো। গতমাসে ১৯ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন সভায় জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্নের লক্ষ্যে মেট্রোপলিটন এলাকার ৩১০টি ভোটকেন্দ্রে তিন হাজার ৮২ জন পুলিশ সদস্য মোতায়ন ছিলেন। নগরীর যানজট নিরসনে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ। নগরীর ফুটপাথ দখলমুক্ত করতে বিশেষ কার্যক্রম অব্যাহত আছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম সভায় জানান, আগামী ফেব্রুয়ারি মাসে খুলনা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা জেলায় পাঁচশত পদের বিপরীতে চাকুরি প্রত্যাশী আবেদনকারী প্রায় ২৫ হাজার। খুলনার ২৮টি কেন্দ্রে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা সুষ্ঠু পরিবেশে আয়োজনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ বন্ধে সবরকম প্রস্তুতি নেয়া হচ্ছে।

সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।