সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রংপুরে সাড়ে ১৩ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ২ | চ্যানেল খুলনা

রংপুরে সাড়ে ১৩ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ২

রংপুরে র‌্যাবের অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন দিনাজপুর পাবর্তীপুর উপজেলার নতুন বাজার এলাকার বাবলু হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৩) ও জয়নাল শেখের ছেলে মোঃ আসিফ (৩৬)। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর লাহিড়ীরহাট বাজারস্থ পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল লাহিড়ীরহাট বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর-বদরগঞ্জগামী পাকা রাস্তার ওপর থেকে মাদক কারবারি পারভেজ ও আসিফকে গ্রেপ্তারসহ তাদের কাছে থাকা ৬ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে র‌্যাব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।