সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা : স্বামীর ফাঁসি | চ্যানেল খুলনা

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা : স্বামীর ফাঁসি

ফরিদপুরে গৃহবধূ শান্তা হত্যা মামলায় তার স্বামী আজাদ ওরফে বাচ্চুকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ মে) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, জেলার মধুখালী পৌর এলাকার মৃত মতিয়ার শেখের সেজো মেয়ে শান্তার সঙ্গে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কানাই মাদবর বাড়ী এলাকার জনৈক আজাদের ২০২২ সালে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রী শান্তাকে মারপিট করত তার স্বামী। একপর্যায়ে ২০২২ সালের ২৬ অক্টোবর শান্তাকে বেদম মারপিট করে হত্যার পর একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয়।

পরে শান্তার স্বজনসহ পুলিশ ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার একটি ইটের ভাটার সুপারভাইজারের রুম থেকে শান্তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া জানান, আদালতের রায়ে তারা খুশি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।