সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যে তিন খাবারে ভালো থাকে চুল | চ্যানেল খুলনা

যে তিন খাবারে ভালো থাকে চুল

চ্যানেল খুলনা ডেস্কঃ চুল নিয়ে সমস্যার যেন শেষ নেই। একগোছা ঝলমলে চুল পেতে কত কিছুই না চেষ্টা করেছেন আপনি। আজ চলুন এমন তিনটি ঘরোয়া উপাদান সম্পর্কে জেনে নিই যা খাওয়ার মাধ্যমে চুলের সব সমস্যা দূর করা সম্ভব-

ওটস- 

ওজন কমাতে বেশ উপকারী একটি উপাদান ওটস। একইভাবে চুলের জন্যও এটি বেশ ভালো। এতে রয়েছে ভিটামিন বি, জিংক ও কপারের মতো উপকারী সব উপাদান। এতে রয়েছে ওমেগা তিন ফ্যাটি এসিড ও পলিনস্যাচুরেটেড ফ্যাটি এসিড। এই উপাদানগুলো চুল ঘন করতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। তাই খাদ্যতালিকায় রাখুন ওটস।

বাদাম- 

চুলের জন্য খুব উপকারী একটি উপাদান হলো বাদাম। এতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন বি, জিংক ও প্রয়োজনীয় ফ্যাটি এসিড। চুলের বৃদ্ধির জন্য এগুলো উপকারী। তাই চুল ভালো রাখতে এই খাবারটি খেতে পারেন।

গাজর- 

গাজরে রয়েছে ভিটামিন এ ও বেটা- ক্যারোটিন। এটি কেবল চুলকে সুরক্ষাই দেয় না, চুলের কন্ডিশনিং এর কাজও করে। তাই চুল ভালো রাখতে গাজর খান।

জানলেন তো খাবারগুলোর উপকারিতা। আজ থেকে তবে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

লাইফস্টাইল আরও সংবাদ

বিড়াল আপনাকে ভালোবাসে কি না, বুঝবেন যেভাবে

দীর্ঘ সময় বসে থাকা কতটা ক্ষতিকর?

দিনে মাত্র ৫ মিনিটের নাচে শরীর ও মনে মিলতে পারে নানা সুফল

দুই মিনিটেই ঘুম! কী এই ‘মিলিটারি স্লিপ মেথড’?

ঘুম তাড়াতে চা-কফি খেয়ে যেসব বিপদ ডেকে আনছেন

রাতে ঘুমানোর আগে পানি পানে থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।