সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
যুবলীগের কংগ্রেসে আমন্ত্রণ পাননি ওমর ফারুকসহ বিতর্কিতরা | চ্যানেল খুলনা

যুবলীগের কংগ্রেসে আমন্ত্রণ পাননি ওমর ফারুকসহ বিতর্কিতরা

চ্যানেল খুলনা ডেস্কঃরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৩ নভেম্বর)। তবে ওই কংগ্রেসে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না সংগঠনটি থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া সভাপতি ওমর ফারুক চৌধুরী।

এছাড়া কংগ্রেসে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, নুরুন্নবী চৌধুরী শাওন ও শেখ আতিয়ার রহমান দিপুসহ বিতর্কিতদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে না।যুবলীগের কংগ্রেস প্রস্তুতির সঙ্গে সম্পৃক্ত নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

কংগ্রেস উপলক্ষে যুবলীগ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে কাউন্সিলর, ডেলিগেট ও অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে।কংগ্রেসে কাউন্সিলর, ডেলিগেট, অতিথিসহ প্রায় ৩০ হাজার ব্যক্তি উপস্থিত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

যুবলীগের সপ্তম কংগ্রেসে অব্যাহতি পাওয়া চেয়ারম্যানসহ বিতর্কিতরা থাকবেন না, এটা আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। সর্বশেষ এসব ব্যক্তিকে কাউন্সিলর বা ডেলিগেট হিসেবে মনোনয়ন না দেওয়া কিংবা তাদের অতিথি হিসেবে আমন্ত্রণপত্র ইস্যু না করায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাজধানীতে ক্যাসিনো কারবারসহ নানা দুর্নীতির বিষয়ে নাম আসার পর পদচ্যুত হওয়ার আগেই আড়ালে চলে যান ওমর ফারুক। প্রায় এক মাস যাননি দলীয় কার্যালয়ে। আসন্ন কংগ্রেসের কার্যক্রম থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

এরই মধ্যে তার ব্যাংক হিসাব তলব করাসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সর্বশেষ তাকে যুবলীগ চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ঢাবি শিক্ষকদের হেনস্তার পর ধাওয়া দিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক মাহমুদুল

পশ্চিম সেওতায় পাঁচ যুগের সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।