সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৩ দেশকে সতর্ক করল ইরান | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৩ দেশকে সতর্ক করল ইরান

ইসরায়েলকে সাহায্য না করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। যদি এই তিনটি দেশ ইসরায়েলকে সহায়তা করে, তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে তেহরান।

শনিবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি সরকারের একটি বিবৃতির বরাত দিয়ে বলেছে, ইসরায়েলের ওপর ইরানি হামলা প্রতিহত করতে যে কোনো দেশ অংশ নিলে, সেই দেশের সব আঞ্চলিক ঘাঁটি, যার মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগর ও লোহিত সাগরের জাহাজ ও নৌযান অন্তর্ভুক্ত, ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এর আগে শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ‘রাইজিং লায়ন’ নামে পরিচিত এই অভিযানে দুটি প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রের ওপর ব্যাপক বিমান হামলা এবং তেহরানে সুনির্দিষ্ট হামলার মাধ্যমে সামরিক নেতৃত্বকে দুর্বল করে দেওয়া।

ইসরায়েল দাবি, তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুত অগ্রগতিকে থামিয়ে দিতে এই হামলা চালায়।

এই হামলার বিষয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানের জাতিসংঘ দূত আমির সাঈদ ইরাভানি জানান, ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন এবং ৩২০ জনের বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুদ্ধের ক্ষতিপূরণ আদায় নিয়ে নতুন বার্তা মোজতবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।