সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মিজান নিউজ। এ সময় মাসুজ পেজেশকিয়ান শেহবাজ শরিফকে জানান, তাদের ধারণা যুক্তরাষ্ট্র ‘কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা’ করবে। যেমনটা তারা আরও আগে করেছে। এছাড়া যুদ্ধবিরতি ও আলোচনা চলার সময়ও যুক্তরাষ্ট্র গুণ্ডামিমূলক ও অযৌক্তিক আচরণ করছে বলে শেহবাজকে বলেন পেজেশকিয়ান। আর এ কারণেই তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের ওপর আবারও হামলা চালাবে। এরসঙ্গে মার্কিনিদের এসব আচরণ তাদের মধ্যে আরও সন্দেহ তৈরি করেছে যে, তারা আলোচনাকে এতটা গুরুত্ব দিচ্ছে না।

এ টেলিআলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি।গতকাল রোববার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে আজ সোমবার তার প্রতিনিধিদের পাঠাবেন তিনি। কিন্তু ইরান ইঙ্গিত দিয়েছে তারা এ আলোচনায় অংশ নেবে না। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজ ‘অজ্ঞাত’ সূত্রের বরাতে জানায় ‘(আলোচনার ক্ষেত্রে) সার্বিক পরিস্থিতিকে খুব একটা ইতিবাচক হিসেবে মূল্যায়নের সুযোগ নেই।’ সূত্রগুলো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে আগে নৌ-অবরোধ তুলতে হবে। এটি তাদের পূর্বশর্ত। এসবের মধ্যে রোববার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। তেহরান সতর্কতা দিয়েছে, তারা এর পাল্টা জবাব দেবে।

সূত্র: এপি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

আন্তর্জাতিক আরও সংবাদ

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় আম্বানিকে পেছনে ফেললেন টিকটক বিলিয়নিয়ার

৫৪ বছর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই হলো না কোনো মুসলিমের

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।