সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, রুমমেট আটক | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, রুমমেট আটক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর লিমনের মরদেহ উদ্ধার করা হয় এবং পরিবারের পক্ষ থেকে বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর ভূগোল, পরিবেশ ও নীতিনির্ধারণ বিভাগে পিএইচডি গবেষণারত ছিলেন।

অন্যদিকে, নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি তাঁর ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর ঘোষণা দেয়নি। বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন।

এই ঘটনায় লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম সালেহ আবুঘারবিয়েহকে আটক করেছে পুলিশ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পুলিশ জানায়, অভিযানের সময় তিনি নিজ বাসায় ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। পরে সোয়াত টিমের সহায়তায় তাকে আটক করা হয়।

বর্তমানে তার বিরুদ্ধে মরদেহ গোপন, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং সহিংসতার অভিযোগে তদন্ত চলছে। পুলিশের ধারণা, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে।

লিমনের পরিবার জানায়, তিনি পড়াশোনা শেষে দেশে ফিরে শিক্ষকতা করতে চেয়েছিলেন। অন্যদিকে বৃষ্টিও মেধাবী গবেষক হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও পেছনের কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শিগগিরই আরও তথ্য পাওয়া যেতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

আন্তর্জাতিক আরও সংবাদ

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

ফের জ্বলল মণিপুর, ৭ বাড়িতে অগ্নিসংযোগে নিহত ৩

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে কেন্দ্রকে জড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে থানায়

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় আম্বানিকে পেছনে ফেললেন টিকটক বিলিয়নিয়ার

৫৪ বছর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই হলো না কোনো মুসলিমের

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।