সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে না ইরান | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে না ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আলোচনার ঘোষণা দিলেও এতে অংশ নিচ্ছে না ইরান। ট্রাম্প গতকাল রোববার জানান, ইরানিদের সঙ্গে তাদের দ্বিতীয় দফায় আলোচনা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘‘আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। তারা আগামীকাল (সোমবার) সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।’’ তিনি বলেন, ‘‘আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি, তারা এটি গ্রহণ করবে। কারণ তারা যদি তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেবে।’’

তবে ইরানি সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি রোববার রাতে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে জানায়, “ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এ মুহূর্তে ইরানের নেই।” এরআগে বার্তাসংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজ ‘অজ্ঞাত’ সূত্রের বরাতে জানায় ‘(আলোচনার ক্ষেত্রে) সার্বিক পরিস্থিতিকে খুব একটা ইতিবাচক হিসেবে মূল্যায়নের সুযোগ নেই।’ সূত্রগুলো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে আগে নৌ-অবরোধ তুলতে হবে। এটি তাদের পূর্বশর্ত। এসবের মধ্যে রোববার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। তেহরান সতর্কতা দিয়েছে, তারা এর পাল্টা জবাব দেবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

আন্তর্জাতিক আরও সংবাদ

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় আম্বানিকে পেছনে ফেললেন টিকটক বিলিয়নিয়ার

৫৪ বছর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই হলো না কোনো মুসলিমের

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।