সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যে শর্ত দিলো ইরান | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যে শর্ত দিলো ইরান

পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি ১০ পয়েন্টে প্রস্তাবের জবাব দিয়েছে। এতে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে কিছু শর্ত দিয়েছে তেহরান।

ইরানি বার্তাসংস্থা ইসনা মঙ্গলবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে বলেছে, “মার্কিনিদের প্রস্তাবের ব্যাপারে ইরান পাকিস্তানের কাছে তার জবাব দিয়েছে। জবাবটি দেওয়া হয়েছে ১০টি আলাদা পয়েন্টে। এতে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং সংঘাত স্থায়ীভাবে বন্ধের ওপর জোর দিয়েছে।” “সঙ্গে এই অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে হবে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচলে একটি প্রটোকল নিশ্চিত করতে হবে, (ইরানকে) পুনর্গঠন এবং আরোপিত নিষেধাজ্ঞা তুলে দিতে হবে।”

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস দুই ইরানি কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরান তার জবাবে গ্যারান্টি চেয়েছে ভবিষ্যতে তাদের ওপর কোনো ধরনের হামলা হবে না এবং লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে।”এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। নয়ত তাদের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের ডেডলাইনের মধ্যে চুক্তির সম্ভাবনা নেই। কারণ দুই দেশের মধ্যে যেসব ইস্যু নিয়ে মতপার্থক্য আছে সেগুলো ব্যবধান অনেক বেশি। আর মঙ্গলবার রাতের মধ্যে তারা ইস্যুগুলো নিয়ে একমত হতে পারবে না।

সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প তার কাছের লোকদের কাছে বলেছেন চুক্তি হওয়া নিয়ে তিনি খুব বেশি আশাবাদী নন। যদিও আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি বদলে যেতে পারে। প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরও বলেছেন, ট্রাম্প হয়ত মঙ্গলবার সন্ধ্যায় ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নির্দেশ দিতে পারেন। কিন্তু এ নিয়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা উদ্বিগ্ন। তারা আশঙ্কা করছেন ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়ে যাবে। যার প্রভাব পড়তে পারে আগামী মধ্যবর্তী নির্বাচনে।

ট্রাম্পের সম্ভাব্য হামলার নির্দেশের ব্যাপারে জানতে চাইলে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লেভেট বলেন, “শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প জানেন তিনি কি করবেন। তার সিদ্ধান্তের বিষয়টি দ্রুতই স্পষ্ট হবে।”

সূত্র: দ্য গার্ডিয়ান

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে, সেটি হতে পারে কাল রাতে

হরমুজ থেকে ইরানকে টোল নিতে দেব না, টোল নেব আমরা

বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধন করার আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যে শর্ত দিলো ইরান

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।