সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যারা উন্নয়ন চায় না, তারাই সরকার হঠানোর আন্দোলন চায়: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

যারা উন্নয়ন চায় না, তারাই সরকার হঠানোর আন্দোলন চায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ ভালো থাকুক, দেশের উন্নয়ন হোক, এটা চায় না বলেই বিএনপি-জামায়াত সরকার পতনের আন্দোলন করতে চায়। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে এই দলগুলোর কোন কর্মসূচি নেই। আজ বুধবার কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠার অর্ধশতাব্দী পূর্ণ করলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগ। সংগঠনের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে এতে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কৃষকের জন্য ফসলে ন্যায্য মূল্য নিশ্চিত করেছে সরকার। করোনার মধ্যে উন্নত দেশগুলোর অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে তখনও কৃষকের জন্য বরাদ্দ কমায়নি বাংলাদেশ।

আলোচনায় উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গও। সরকার পতনের বিএনপি জামায়াতের যে আন্দোলনের ঘোষণা তা যৌক্তিকতা কি, প্রশ্ন তোলেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, একটি পক্ষ শুধু সরকারের সমালোচনাতেই ব্যস্ত। মানুষের কল্যাণে তাদের কোন ভাবনা নেই। অনুষ্ঠানে কৃষকের পাশে থেকে তাদের জন্য কাজ করে যেতে কৃষকলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

https://channelkhulna.tv/

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

আগামী ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই : প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।