সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারনের দাবীতে মানববন্ধন | চ্যানেল খুলনা

যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারনের দাবীতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যেগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার নাভারন বাজারে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্যদেন নাগরিক পরিসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শার্শা উপজেলা নাগরিক পার্টির নেতা মুরাদ উদ-দৌলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রাসেল মাহমুদ, শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাফেজ মাওঃ মোস্তফা কামাল, আহনাফ সুজন, আব্দুল্লাহ গালিব, আহসান উল্লাহ, রাতুল হাসান প্রমুখ।

আলেপাচনা সভায় বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে যশোর-বেনাপোল মহাসড়ক ও নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে মৃত ও অর্ধ মৃত ঝুকিপূর্ণ গাছ গুলো অপসরনের দাবী জানান। অন্যথায় আবারো মানববন্ধন ও অবরোধ কর্মসূচী করবেন বলে ঘোষনা করেন।

বক্তারা বলেন, নাভারন বাজারে কয়েকবার মৃত ও অর্ধমৃত ঝুকিপূর্ণ মরা গাছ যে কোন সময় পথচারী মানুষের প্রান কেড়ে নিতে পারে। সে জন্য মানুষের জান ও মাল বাঁচাতে অতিদ্রত আগামী বর্ষা মৌসুম আসার আগেই রাস্তার দুই ধারের মৃত ও অর্ধ মৃত মরা গাছ গুলো অপসরন প্রয়োজন। বক্তারা শার্শা উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও যশোর জেলা প্রশাসনের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।