সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট | চ্যানেল খুলনা

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে অভয়নগরের একটি মামলায় শ্যোন অ্যারেস্ট করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলমের আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন এ আদেশ দেন।

মিলনের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট অভয়নগরের ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণ, বোমা হামলা ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ রয়েছে। এদিন তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।

মামলার অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট অভয়নগরের নওয়াপাড়া এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ এবং বাজারের বিভিন্ন দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় একই বছরের ১০ ডিসেম্বর অভয়নগরের বুইকারা গ্রামের জোবায়ের হোসেন বাদী হয়ে মারপিট, ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। তদন্তে শহিদুল ইসলাম মিলনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ৫ এপ্রিল তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়।

এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর ঢাকার ফুলতলা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের বাসিন্দা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশইনের অভিযোগ, বেনাপোলে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের

যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।