সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে ভুয়া অতিরিক্ত সচিব আটক | চ্যানেল খুলনা

যশোরে ভুয়া অতিরিক্ত সচিব আটক

যশোর সার্কিট হাউজে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগের সময় মো. আব্দুস সালাম (৬৭) নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

আটক আব্দুস সালাম যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে।

জেলা প্রশাসক জানান, গত তিন মাসে ওই ব্যক্তি তিনবার সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। এসময় তিনি নিজেকে কখনও রংপুরের জেলা প্রশাসক, কখনও বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে এসে তিনি সরকারি সব সুযোগ-সুবিধা গ্রহণ করতেন।

জেলা প্রশাসক আরও জানান, প্রতারক আব্দুস সালামকে আটকের সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মো. জাকির হোসেন এবং এনডিসি রেজওয়ান সরদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তারা তার আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে করলে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে মাদকের ১২ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।