সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক | চ্যানেল খুলনা

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি শ্বশুর মিজানুর রহমান গহর (৬৫) কে আটক করেছে পুলিশ। র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকা থেকে আটক করা হয়।

শুক্রবার (২২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক মিজানুর রহমান গহর উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্মৃতি বেগম (৩৩) গত ৯ মে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়। পরে যশোর জেলা পুলিশের নির্দেশনায় আসামিকে গ্রেফতারে মাঠে নামে শার্শা থানা পুলিশ।

শার্শা থানার এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমান গহরকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, আটককৃত আসামিকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

যশোর আরও সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।