সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি ইজিবাইক ভিতর থেকে ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বসতপুর গ্রামের একটি বাজারের পশ্চিম পাশে আব্দুল্লাহর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে এ মাদকের চালান সহ নুর হোসেন মোল্লার ছেলে সবিনুর মোল্লা (৩৫), মৃত শুকুর আলীর ছেলে পারভেজ হোসেন (২৬), সিরাজ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (৩০) এবং নুর হোসেন টুটুলের ছেলে হাবিবুর রহমান হাবিবকে (৩২) আটক করা হয়।

এ সময় এদের কাছ থেকে ৩৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে শার্শা থানা পুলিশের একটি টহল দল।এরা প্রত্যেকে শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই গোরা চাঁদ দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে বসতপুর বাজারে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ শনিবার (১৮ জুলাই) সকালে আটকদের যশোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশইনের অভিযোগ, বেনাপোলে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের

যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।