সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সংবাদপত্র প্রকাশ বন্ধ | চ্যানেল খুলনা

যশোরে আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সংবাদপত্র প্রকাশ বন্ধ

যশোর প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে বিদ্যমান ঝুকিপূর্ণ পরিস্থিতি বিবেচনা করে সংবাদসেবীদের নিরাপত্তার স্বার্থে যশোরে আগামী কাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সংবাদপত্র প্রকাশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যশোর সংবাদপত্র পরিষদ। পরিষদের এক বিবৃতিতে সভাপতি একরাম উদ দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে জানানো হয়, যশোর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের নিরাপত্তা এবং অনেক গ্রাহকের আপত্তির কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা বিপনন ও সরবরাহ বন্ধ থাকবে।

সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, নির্বাহী কমিটি ও অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা বিপনন ও সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকলেও কিছু কিছু পত্রিকার অনলাইন সংস্কার চলমান থাকবে বলে জানান সংবাদপত্রের সম্পাদকমন্ডলবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।