সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহ মেডিকেলে ১৯ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

ময়মনসিংহ মেডিকেলে ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন করোনায় ও উপসর্গে মারা গেছেন ১৪ জন।
আজ (মঙ্গলবার) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৪৫), ফ্রান্সিলা কামা (৪৬), ফুলপুরের অজিত পণ্ডিত (৭০), নেত্রকোনার সদরের শেখ ফরিদ (৩২), জামালপুর সদরের আইনুদ্দিন (৮৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নুরুল ইসলাম (৬০), রোকনুজ্জামান (৫০), গৌরীপুরের রাবেয়া খাতুন (৫৫), ফুলপুরের মনোয়ারা (৬০), ধোবাউড়ার ফাতেমা (৭০), নেত্রকোনা সদরের রোমেলা (৬৫), কেন্দুয়ার মইনুল (৬০), জামালপুর সদর উপজেলার সুফিয়া বেগম (৬৮), শওকত আলী (৬৫), রমজান (৩৫), বকশিগঞ্জের খাদিজা বেগম (৬৫), গাজীপুর শ্রীপুরের রাবেয়া খাতুন (৬৪), কিশোরগঞ্জ হোসেনপুরের রফিকুল (৫৫), টাঙ্গাইল ধনবাড়ির আবদুর রশীদ (৫৫)।
তিনি আরো বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৩৮ জন রোগী চিকিৎসাধীন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।
জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৩০০ নমুনা পরীক্ষায় ৩৩২ জন নতুন করোনা রোগী শনাক্ত হন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।