সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

ময়মনসিংহে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকায় ছু রিকাঘাতে শাওন ভট্টাচার্য (২০) নামে এক কলেজছাত্র খু’ন হয়েছেন। বিসর্জনের জন্য নাচানাচি করে প্রতিমা নিয়ে যাওয়ার সময় কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের ছু’রিকাঘাতে নিহ’ত হয় সে।

নিহ’ত শাওন ময়মনসিংহ কমার্স কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী এবং নগরীর ব্রাহ্মপল্লী এলাকার সুভাষ ভট্টাচার্যের ছেলে। এতে জড়িত থাকার অভিযোগ দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোলপুকুর পাড়ের একটি পুজামন্ডপ থেকে বিসর্জনের জন্য নেচে গেয়ে প্রতিমা নিয়ে কাচারীঘাটের দিকে রওনা দেন পুজারীরা।

এসময় নিহ’ত শাওনের সাথে তারই সমবয়সী একদল যুবকের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের একজন শাওনকে ছু’রিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃ’ত ঘোষণা করেন। এদিকে সন্তানকে হারিয়ে পাগল প্রায় শাওনের মা-বাবা।

বাসা থেকে ডেকে নিয়ে তাকে হ’ত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। হ’ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। এদিকে হাসপাতালে নিহ’ত শাওনের লা’শ দেখতে এসে পুলিশ সুপার জানান, জড়িতদের গ্রে’ফতারে অভিযান চলছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।