সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জ পৌরসভাকে আধুনিক ও সেবামূলক পৌরসভায় রুপান্তিত করা হবে মেয়র প্রার্থী | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জ পৌরসভাকে আধুনিক ও সেবামূলক পৌরসভায় রুপান্তিত করা হবে মেয়র প্রার্থী

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্ববায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ বলেছেন, মোড়েলগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও সেবামূলক পৌরসভা রুপান্তিত করা হবে। জনগনের কাঙ্খিত সেবা পৌছে দেওয়া হবে।

শুক্রবার বেলা ১১টায় মোড়েলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকের সাথে এ মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী এ্যাড. তাজিনুর রহমান পলাশ আরো বলেন, দীর্ঘদিনের পৌরবাসির প্রানের দাবি সুপেয় পানি, পানগুছি নদীর ভেরিবাধ, শহর রক্ষাবাদ, অতিরিক্ত জোয়ারের পানিতে জলাবদ্ধতা দূরিকরন, সুপরিকল্পিত ড্রেন নির্মাণ, বাজার পাহারাদার ব্যবস্থা, পাবলিক টয়লেট, শিশুদের স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মানসহ বিভিন্ন প্রতিশ্রæতি দিয়ে নির্বাচনী একটি ইশতেহার সাংবাদিকদের সাথে তুলে ধরেন তিনি। এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার সাবেক সভাপতি মো. জামাল শরীফ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহŸায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান সাবু, যুবলীগ নেতা আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।