সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জ অতিদরিদ্র শিশুদের প্রতিকী জন্মদিন পালন | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জ অতিদরিদ্র শিশুদের প্রতিকী জন্মদিন পালন

বাগেরহাট প্রতিনিধি:: দরিদ্র ও অতিদরিদ্র পরিবারে হাইজিন অনুশীলন বৃদ্ধিতে বাগেরহাটের মোড়েলগঞ্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের প্রতিকী জন্মদিন উদযাপন ও উপহার হিসেবে বালতি বিতরণ করা হয়।
রোববার দুপুরে শিশুদের জন্মদিনে মোমবাতি ও কেক কেটে উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন।
এ উপলক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন মোড়েলগঞ্জের আয়োজনে ও ১০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মোড়েলগঞ্জ এপি ম্যানেজার লাভলি লাকি বিশ্¦াস। বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন, সিষ্টেম সাপোর্ট অফিসার লাকী হালদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ। উদ্ধোধনীতে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিশুকে একটি বালতি উপহার দেয়া হয়।
এপি ম্যানেজার লাভলি লাকি বিশ্¦াস জানান, উপজেলার সদর ইউনিয়ন,বারইখালী, খাউলিয়া, নিশানবাড়িয়া, জিউধরা, হোগলাবুনিয়া ইউনিয়নের আরো ২৭ শ’৩০ জনকে শিশুকে হাইজিন অনুশীলন বৃদ্ধিতে বালতি প্রদান ও প্রতিকী জন্মদিন পালন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।