সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে বহরবুনিয়ায় দলীয় মনোনয়ন প্রত্যাশীর উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে বহরবুনিয়ায় দলীয় মনোনয়ন প্রত্যাশীর উঠান বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাটের মোড়েলগঞ্জের অবহেলিত ইউনিয়নের নাম ১১ নং বহরবুনিয়া। এ ইউনিয়নটিতে এক ইঞ্চি পিচঢালা রাস্তাতো দূরের কথা চলাচলে দারুন কষ্ট হয় জনসাধারণকে। আসছ ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক। নতুনরা চাচ্ছেন পরিবতন।

শনিবার বিকেলে ৪ টায় বহরবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর ফুলহাতা জোমাদ্দারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকা নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দলীয় মনোনয়ন প্রত্যাশী কৃষক লীগ মোড়েলগঞ্জ উপজেলা শাখার সমবায় বিষয়ক সম্পাদক তরুণ সমাজ সেবক মো. মারুফ উর রহমান জোমাদ্দার প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ নেতা মোঃ রাজ্জাক জোমাদ্দার-এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহিদ হোসেন কচি তালুকদার, মোঃ কবির হোসেন খলিফা, মোঃ হারুন শিকদার, মোঃ আলী আসরাফ তালুকদার , মোঃ শামীম মোল্লা, মোঃ নুরুল হক জোমাদ্দার সহ ইউনিয়নের শত শত কর্মীবৃন্দ।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মারুফ উর রহমান জোমাদ্দার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জননেতা শেখ হেলাল উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন মহোদয় যাকে দলীয় মনোনয়ন দিবেন তার হয়ে সকলে একযোগে কাজ করতে হবে। আমি মনে করি এ ইউনিয়নে নৌকার মাঝি পরিবতন হওয়া দরকার।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।