সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে দেড়লাখ টাকা দেনমোহরে ধর্ষকের সাথে কলেজছাত্রীর বিয়ে | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে দেড়লাখ টাকা দেনমোহরে ধর্ষকের সাথে কলেজছাত্রীর বিয়ে

বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে দেড়লাখ টাকা দেনমোহর ধার্যে ধর্ষকের সাথে কলেজছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ২ টায় কাজি শহিদুল ইসলামের দপ্তরে মামুন মুন্সির সাথে বিয়ে সম্পন্ন হয় পার্শবর্তী ঠাকুরানতলা গ্রামের কলেজছাত্রীর(২১)।

এদিন বেলা ১২টার দিকে উভয় পক্ষের সম্মতিতে মঠবাড়ি গ্রামের ফজলু মুন্সির ছেলে আল মামুন মুন্সিকে(২৮) তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। ধর্ষণের অভিযোগে আটক সোমবার ভোররাতে তাকে আটক করা হয়েছিলো।

এবিষয়ে নির্যাতিতা ছাত্রীর মা তাছলিমা বেগম বলেন, বিয়েতে রাজি হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করিনি। মামুন মুন্সি জিউধরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌকিদার।

এবিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে মামুন মুন্সিকে আটক করা হয়। পরে উভয়পক্ষ বিয়েতে রাজি হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।