সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন। “মহামারী কোভিট-১৯ কে প্রতিরোধ করি নারী ও কিশোরীর সু-স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন বেসরকারি সংস্থা আই পাস, আর এইচ স্টেপ ফিল্ড কো অডিনেটর প্রণব কুমার দাস। এবারে এ উপজেলায় শ্রেষ্ট এফডবিøউএ নির্বাচিত হন সুলতানা রিমি, এফপিআই মহিউদ্দিন মিঠু, এফডবিøউভি আজমেরী খানম, এসএসসিএমও আফরোজা পারভিন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র রামচন্দ্রপুর ইউনিয়ন ও শ্রেষ্ঠ ইউনিয়ন হিসবে সদর ইউনিয়ন নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য, বাগেরহাট জেলায় এবারে মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।