সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে গরুর খাদ্যে দুর্বৃত্তদের আগুন, অভিযোগ দায়ের | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে গরুর খাদ্যে দুর্বৃত্তদের আগুন, অভিযোগ দায়ের

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোড়েলগঞ্জের পল্লীতে শত্রুতাবসত কৃষক নূরুল হক হাওলাদার(৬০) এর খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কৃষক নূরুল হক হাওলাদারের পরিত্যক্ত বাড়িতে খড়ের গাদায় অগ্নিসংযোগ করে ৩০ হাজার টাকার ক্ষতিস্বাধন করেছে প্রতিপক্ষ।
এ ঘটনায় ওই কৃষকের স্ত্রী বিউটি বেগম বাদি হয়ে একই গ্রামের প্রতিবেশী মৃত. আব্দুল কাদের ঘরামির ছেলে মনির ঘরামির বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক নূরুল হক হাওলাদার কান্নাজড়িত কন্ঠে বলেন, রাতে জাল তুলতে এসে দেখতে পাই আগুন জ¦লছে তাৎক্ষনিক ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন। এ সময় টচ লাইটের আলোতে মনির ঘরামিসহ ২-৩ জন লোক দৌড়ে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে আমার খড়ের গাদায় এ অগ্নিসংযোগ করা হয়েছে। বছরের ৮টি গরুর গো-খাদ্য মিটিয়ে খড় বিক্রি করি প্রায় ৩০ হাজার টাকা। এ ঘটনায় তিনি ন্যায় বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।