সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ২০১৯ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ২০১৯ অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে মরহুম আলহাজ্ব আঃ লতিফ
প্রতিষ্ঠিত ডাঃ নাসির আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় গরীব, মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি, সরকারী এস.এম. কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ এমাদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মোরেলগঞ্জের বিশিষ্ট সমাজসেবক, সরকারী এস.এম. কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ আব্দুল খালেক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, মোঃ জাকির হোসেন রিয়াজ, বেদান্ত হালদার, প্রধান শিক্ষক মোঃ শফিকুল বাসার, মোঃ আঃ হালিম।
সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী সচিব মোঃ নজরুল ইসলাম তালুকদার, মোঃ ফারুকুল ইসলাম, আলী মোঃ ফারুক, মিলন কুমার হালদার, রিপন কুমার সাহা, শফিকুল ইসলাম সুমন প্রমূখ।
অনুষ্ঠানে মোড়েলগঞ্জ পৌরসভা ও ইউনিয়নের মাধ্যমিক স্তরের ১৫টি স্কুলের গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে ২০০০/-টাকা করে বিতরণ করা হয়। এছাড়া খান একাডেমীকে ৫০০০/-টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রীকে ৪০০০/-টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব আঃ লতিফ, তার সহধর্মীনি, মরহুম ডাঃ নাসির আহম্মেদ এবং মরহুম ইসমাইল হোসেন তালুকদারের জীবন কর্মের উপর আলোচনা ও রুহের মাগফেরত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ইউনুছ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।