সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে গভীর রাতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষতি | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে গভীর রাতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষতি

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের নব্বইরশি বাসষ্ট্যান্ডে শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডে রাসেল শেখ ও দুলাল শেখের মোটর যন্ত্রপাতির দোকান, লাল মিয়ার দোকান, আব্দুল আজিজের মাছের ডিপো, নান্না হাওলাদারের গ্যারেজ সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রন্থ দোকান মালিক রাসেল শেখের পিতা মাহাবুব শেখ জানান, অগ্নিকান্ডে তা ছেলের দোকানের ৬-৭ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।