সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে ইয়াবাসহ মিজান খা আটক | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে ইয়াবাসহ মিজান খা আটক

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে মিজান খান(৪০) নামে যুবলীগের এক সাবেক নেতাকে আটক করেছে। ভাটখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে পোলেরহাট আলহাজ আজহারিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে হাতেনাতে পুলিশ আটক করে। তার কাছে ১০ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মিজান খান ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। শৃংখলা ভঙ্গের দায়ে তাকে আগেই দল থেকে বহিস্কার করা হয়েছে। এ বিষয়ে থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কাদের বলেন, পেশাদার ইয়াবা ব্যবসায়ী মিজান খান ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় রবিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। মিজান খানের বিরুদ্ধে এ ছাড়াও মাদকের ৫টিসহ মোট ৮টি মামলা রয়েছে বলেও এ কর্মকর্তা জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।