সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে অর্ধশত মানুষকে মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে অর্ধশত মানুষকে মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের অর্ধশত মানুষকে মামলা দিয়ে হয়রানির অভিযোগে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
বিভিন্ন ধারার হয়রানি মূলক মামলায় আসামি হয়ে নি:স্ব হবার পথে ওই পরিবারগুলো। নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে তাদের। ক্ষতিগ্রস্তরা এসব হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সংবাদ সম্মেলনে।
শনিবার সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সদস্যদের স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, আমবাড়িয়া গ্রামে মৃত নগরবাসি হালদারের ছেলে সমির হালদার ও তার ভাই সুশিল হালদারের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের সুভাষ মন্ডল, সুরেশ ঢালী, অশোক ঢালী, আশুতোষ মিস্ত্রী, স্বপন মিস্ত্রী, সুমন মন্ডল, আবজাল শেখ, সিদ্দিক শেখ, পারভীন বেগমসহ বহু পরিবারকে হয়রানিমূলক ৩০/৩২টি মামলায় আসামি করছে সমির হালদার ও তার ভাই।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা আরো বলেন, বিভিন্ন লোকজনের ভোগ দখলীয় জমির মধ্যে জমি পাওয়ার দাবি তুলে প্রতিনিয়ত বিরোধ সৃষ্টি করছে। তার বিরুদ্ধে অভিযোগ দিতে গেলেও উল্টো হয়রানি হতে হয় তাদের। এই সমীর হালদারের হাত নাকি অনেক লম্বা !
এই সমীর হালদারের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন চেয়ারম্যান মো. শাজাহান আলী খান বলেন, স্থানীয়ভাবে গ্যাম্য আদালত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথায় সমির কর্ণপাত করেনা। এলাকার বহু লোককে দীর্ঘদিন ধরে সে কাল্পনিক মামলায় জড়িয়ে হয়রানী করছে বলেও চেয়ারম্যান জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।