সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোসারাত জাহান মুনিয়ার মৃত্যু: অডিও ক্লিপ ভাইরাল | চ্যানেল খুলনা

মোসারাত জাহান মুনিয়ার মৃত্যু: অডিও ক্লিপ ভাইরাল

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে আসছে নতুন সব তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে ১ জন ব্যক্তি এবং ১ নারীর কথোপকথন শোনা যায়। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, এই অডিও ক্লিপটি মামলায় আসামি করা ‘শিল্পপতি’ এবং গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করা মোসারাত জাহান মুনিয়ার।
অডিও ক্লিপে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, আমার টাকাটা দিয়া দিস, তুইই আমার টাকা নিছস। তরুণী বলেন, আল্লাহরে ভয় পান না আপনি? আপনাকে কে বলছে আমি ৫০ লাখ টাকা নিছি, আমি কোনো টাকা নেই নাই।
উত্তরে অন্যপাশ থেকে ওই তরুণীকে বারংবার অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে। যদিও অডিওক্লিপটিতে কথা বলা ২ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অডিওক্লিপটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ভাইরাল হয়েছে।
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে ২৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় গলায় ওড়না প্যাচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে কলেজছাত্রী মুনিয়ার পরিবার।
জানা গেছে, মোসারাত জাহান মুনিয়া নামের ওই তরুণীর পরিবার কুমিল্লায় থাকত। তবে তিনি থাকতেন ঢাকায়। উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতেন ঢাকার একটি কলেজে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বাসাটির বাড়িওয়ালার কাছ থেকে পাওয়া চুক্তিপত্র অনুযায়ী ফ্ল্যাটটি মার্চ মাসের ১ তারিখে ভাড়া নিয়েছে মুনিয়া। তিনি আরও বলেন, চুক্তিপত্র অনুযায়ী অগ্রিম ২ লাখ টাকা দিয়ে প্রতি মাসে ১ লাখ টাকা ভাড়ার বিনিময়ে ওই বাসায় একাই থাকেন ওই কলেজছাত্রী।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

বিমানের সাবেক এমডি সাফিকুরের ৫ দিন, স্ত্রীর ৭ দিনের রিমান্ড

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।