সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাট উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ মোল্লাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানার স্ত্রী ঝর্না আলমের আশু রোগমুক্তি কামনায় কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার অসুস্থ্য হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ঝর্না আলমের আশু রোগমুক্তি কামনায় উপজেলা গাংনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ জাকির বিশ্বাসের উদ্যোগে এ কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় সহ শেখ পরিবারের সকলের কল্যাণ ও ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় উক্ত ওয়ার্ড এলাকার আলোর দিশা যুব উন্নয়ন শান্তি সংঘ ক্লাবে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে
উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ মোকলেছ বিশ্বাস, নগরকান্দি চতুর্থ পল্লী কওমী মাদ্রাসার সভাপতি মোঃ আলী মিয়া শেখ, সবুজ বিশ্বাস, মুক্তিযোদ্ধা মাজেদ বিশ্বাস, মুক্তিযোদ্দা বিশ্বাস মনিরুজ্জামান।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।