সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে সাবেক ইউপি সদস্য কর্তৃক ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

মোল্লাহাটে সাবেক ইউপি সদস্য কর্তৃক ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটের মোল্লাহাটে আরিফুল ইসলাম নামে সাবেক এক ইউপি সদস্য কর্তৃক তার আপন ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রামে ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর যখমী
ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গৃহবধূর নাম শিউলি বেগম (৩৫), তিনি কাচনা গ্রামের ফেরদৌস শেখের স্ত্রী।
স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাসুর সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলামের স্ত্রীর সঙ্গে শিউলি বেগমের ঝগড়া হয়। এরপর আরিফুল ইসলাম প্রথমে বাঁশের লাঠিচার্জ করে। এরপর হত্যা করার উদ্দেশ্যে দা (গৃহস্থালির কাজে ব্যবহৃত) দিয়ে মাথার তালুতে কুপিয়ে গুরুতর জখম করে। এঘটনায় ভিকটিমকে নিয়ে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুমেক হাসপাতালে স্থানান্তর করে।
এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাস জানান, এখনও কোনো অভিযোগ পাওয়া যায় নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।