সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে সমবায় দিবস উদযাপন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে সমবায় দিবস উদযাপন

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ ইং উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উদযাপনের শুরুতে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক রেলি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল ও মোঃ মিজানুর রহমান। এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা ও নির্বাহী সদস্য এস এম মিজানুর রহমান, সমবায়ীদের মাঝে আব্দুল হামিদ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।