সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে ৪৪তম স্যাটেলাইট ট্রেনিং কোর্চ অন টিচার্চ প্রফেশনাল ডেভেলপমেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর আয়োজনে শনিবার সকাল ১১টায় শহীদ হেমায়েত উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে ৬দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন নায়েম’র উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শহীদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নেছা। এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, শহীদ হেমায়েত উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, নায়েমের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষক প্রমূখ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন শিক্ষক অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।