সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে চিংড়ি আড়তে ভ্রাম্যমান আদাতের অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নাশুখালী বাজারে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলের নেতৃত্বে সর্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে চিংড়িতে ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে একধরনের জেলি পুস করার সময় ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।এসময় জেলি পুস কাজে নিয়জিত মামুনকে আটক করে । পরে ভ্রাম্যমান আদালত তার কাছ থেকে ৪ হাজার টাকা আদায় করে ছেড়ে দিয়েছে।এসময় চিংড়ি ব্যবসায়ীরা পালিয়ে গেলে।
সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বলেন, চিংড়ি আড়তে এক ধরনের জেলি পুস করা হচ্ছিল । অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন বৃদ্ধি করার জন্য এক ধরনের জেলি পুস করে। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। জব্দ করা ১২০ কেজি চিংড়ি মাটিতে পুতে রেখে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।