সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ভার্মি কম্পোষ্ট উদ্যোক্তা তৈরী প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ভার্মি কম্পোষ্ট উদ্যোক্তা তৈরী প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে পুষ্টি উন্নয়নে স্বাস্থকর খাদ্য/ফসল উৎপাদনের লক্ষে গত ২১-২৪ নভেম্বর ৪ ব্যাচের মোট ১০০ জন লীড ফার্মারদের নিয়ে ভার্মি কম্পোষ্ট উদ্যোক্তা তৈরী বিষয়ক প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয়ান ইউনিয়নের সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (CRAAIN) এর আওতায় বৃহস্পতিবার আড়াই টায় মোল্লাহাট উপজেলা অফিসার্স ক্লাবে প্রকল্পের উপকারভোগী ও লীড ফার্মারদের নিয়ে ভার্মি কম্পোষ্ট উদ্যোক্তা তৈরী বিষয়ক এ প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। এছাড়া কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, বাগেরহাট এর লাইভলীহুড এ্যান্ড প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট মোক্তার হোসেন এবং ইরাস ভেঞ্চার লিমিটেড এর পরিচালক মোঃ ইছাহক আলী প্রশিক্ষণে সহায়ক এর দায়িত্ব পালন করেন।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, আপনারা সকলে এই প্রশিক্ষণ শেষে এলাকায় যেয়ে একজন উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগ করে ভার্মি কম্পোষ্ট (কেঁচো সার) উৎপাদন, নিজের প্রয়োজন মেটানো এবং বানিজ্যিক উৎপাদনে নিজেকে সম্পৃক্ত করবেন। নিজে সাবলম্বি হবেন এবং একই সাথে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে পুষ্টি সমৃদ্ধ খাবার ক্রয় এবং পরিবারের পুষ্টি চাহিদা নিশ্চিতে ভূমিকা রাখবেন। সমাজে পুরুষদের পাশাপাশি নারী উদ্যোক্তা সৃষ্টির গুরুত্ব সম্পর্কে তিনি বিশদভাবে আলোকপাত করেন। প্রধান অতিথি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব বা কেঁচো সার ব্যবহারের প্রতি অধিকতর গুরুত্বারোপ করেন। গত ২১ থেকে ২৪ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত ৪ ব্যাচের এই প্রশিক্ষনে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে প্রকল্পের ৮৪ জন নারী উপকার ভোগী ও ১৬ জন পুরুষ লীড ফার্মারসহ মোট ১০০ জন অংশ গ্রহন করবেন। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারীদের প্রত্যেককে ভার্মি কম্পোষ্ট/জৈব সার উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।