সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান হলেন হায়দার মোল্লা | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান হলেন হায়দার মোল্লা

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে হাসান মোল্লা হায়দার। বুধবার সকাল ১১টায় শুরু হওয়া নির্বাচনে নির্ধারিত সময় বিকাল ৪ টার পূর্বে দুপুর ২ টায় শতভাগ ভোট সম্পন্ন হয়। শান্তি-শৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে হাসান মোল্লা হায়দার (ছাতা) প্রতীকে ৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হণ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হামিদ চৌধূরী (হামিদুল) চেয়ার প্রতীকে পান ৫০ ভোট। মোট ১২৯ ভোটারের সকলে অর্থাত শতভাগই ভোটাধিকার প্রয়োগ করে। এর মাঝে ১ টি ভোট নষ্ট হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান।
এ নির্বাচন পরিদর্শণ করেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখর পাল। নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োজিত ছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।