সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে প্রতিনিয়ত বাড়ছে করোনার প্রাদূর্ভাব | চ্যানেল খুলনা

মোল্লাহাটে প্রতিনিয়ত বাড়ছে করোনার প্রাদূর্ভাব

বাগেরহাটের মোল্লাহাটে প্রতিনিয়ত বাড়ছে করোনার প্রাদূর্ভাব বা সংক্রমিতের সংখ্যা। সোমবার ১৯ জনের নমুনা টেস্টে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর পূর্বে রবিবার ১৮ জনের মাঝে ১১ জন, শনিবার ১৫ জনে ১০ জন এবং বৃহস্পতিবার ১০ জনের টেস্টে ৬ জনের করোনা শনাক্ত হয়। গত চারদিনে মোল্লাহাটে মোট ৬২ জনের করোনা টেস্টে ৪০ জন পজিটিভ শনাক্ত হয়।
এই নিয়ে মোল্লাহাটে করোনা সংক্রমনের ২য় ঢেউয়ে ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতাল ও বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন ৫০ জন । সুস্থ্য হয়েছে ২১ জন এবং মৃত্য বরণ করেছেন ২ জন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মোল্লাহাটে সাত দিনের লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিধি নিষেধ যথাযথ ভাবে কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন উপজেলা এলাকার প্রধান প্রধান জনসমাগম স্থানসহ সবকানে নিয়মিত অভিযান পরিচানা করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।