সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে পাচার প্রতিরোধ, সহিংসতা নিরসন ও শিশু অধিকার কর্মশালা সম্পন্ন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে পাচার প্রতিরোধ, সহিংসতা নিরসন ও শিশু অধিকার কর্মশালা সম্পন্ন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্কভুক্ত এনজিও প্রতিনিধিদের সাথে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দুইদিন ব্যাপি কর্মশালা সম্পন্ন হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ এর আয়োজনে মোল্লাহাটের জয়িতা সমবায় সমিতির সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন-উন্নয়ন সংস্থা জেজেএস এর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা ও প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি সংগঠন মোঃ ইদ্রিস আলী ও শিক্ষা প্রোগ্রামের উপজেলা ব্যাবস্থাপক মোঃ রবিউল ইসলাম, দীপ্তি বাংলাদেশের প্রতিনিধি সঞ্জিত মল্লিক, শিক্ষক প্রতিনিধি লাকী পাটোয়ারী, নিতুল কান্তি বিশ্বাস, মোঃ ফারুক হোসেন, মুজিবুর রহমান, যুব প্রতিনিধি মেঘলা ইসলাম ইভা, শিশু প্রতিনিধি তামজিদ মীর ও রিয়া মণি প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন-ইনসিডিন বাংলাদেশ এর মোল্লাহাট প্রতিনিধি মোঃ ইকরাম হোসেন ও কর্মকর্তা সৈয়দ মারুফুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।