সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় যুব দিবস ২০২১ ইং উদযাপন উপলক্ষে যুব রেলি, আলোচনা সভা, ও যুব ঋনের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় এক যুব রেলি মোল্লাহাট বাজার প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়।‌ এরপর উপজেলা পরিষদ মিলনায়তন অপরাজিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর বিশ্বাস, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা সপরিসংখ্যান কর্মকর্তা সুশান্ত কুমার মহন্ত, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী ও শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের জ্যেষ্ঠ সহ-সভাপতি শরীফ মাসুদুল , যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, যুব উন্নয়ন অফিসের রবিউল আলম, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।