সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন’র যোগদান | চ্যানেল খুলনা

মোল্লাহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন’র যোগদান

বাগেরহাটের মোল্লাহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন যোগদান করেছেন। বুধবার দুপুর ১২টায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণের মধ্যদিয়ে তিনি মোল্লাহাটে যোগদান করেন। এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি পর্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, শিক্ষা কর্মকর্তা রামপদ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা মাসুম খান, ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, প্রধান শিক্ষক এস,এম ফরিদ আহমেদ, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ মাহফুজুর রহমান, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ সভাপতি শেখ সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সদস্য আরিফুল ইসলাম রিয়াজ প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।