সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মোল্লাহাট দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ১৩ অক্টোবর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, অধ্যক্ষ এল জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, মোল্লাহাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান শেখ, ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন ও সিকদার উজির আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাম পদ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুর আলম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা আওয়ামী লীগ সদস্য অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ আক্কাস আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।