সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে দক্ষিণবঙ্গ আল জামিয়াতুস্ সালাফিয়্যাহ ও ইয়াতিমখানা উদ্বোধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে দক্ষিণবঙ্গ আল জামিয়াতুস্ সালাফিয়্যাহ ও ইয়াতিমখানা উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে ‘দক্ষিণবঙ্গ আল জামিয়াতুস্ সালাফিয়্যাহ ও ইয়াতিমখানা’ নামে মাদরাসা/ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শারুলিয়া গ্রামে উক্ত প্রতিষ্ঠানের নির্ধারিত ময়দানে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাইনবোর্ড স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অবঃ অধ্যক্ষ মাওঃ মোঃ আসগর আলীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান আজহারী, আবুল কালাম আজাদ আজহারী, অবঃ প্রধান শিক্ষক এবিএম মনিরুজ্জামান, অধ্যক্ষ নাছির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার সাহিদুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ আল গালিব, সুপার মোঃ মিজানুর রহমান, মোঃ ফিরোজ আম্মেদ, মোঃ আলী আকবর, মোঃ হাফিজুর রহমান, কে এম আলী এহসান, মোঃ খলিল উল্লাহ,বীর-মুক্তিযোদ্ধা ফকির দিন মোহাম্মদ, মোঃ মহিদুর রহমান, মাওঃ মোস্তফা দিলাওয়ার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মিয়া পারভেজ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, ইউপি সদস্য মোঃ আজাদ শেখ, মোঃ সেলিম সেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছায় ভিন্ন ভিন্ন অন্তত ২০ জন ব্যক্তি প্রায় ১০ একর জমি দক্ষিণবঙ্গ আল জামিয়াতুস্ সালাফিয়্যাহ ও ইয়াতিমখানায় দান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।